ব্রিটিশ উপনিবেশের সঙ্গে শেষ সম্পর্কও ছিন্ন করলো বার্বাডোস

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২১, ১১:৪০আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১১:৪০

ব্রিটেনের রানিকে আনুষ্ঠানিক সরকার প্রধানের পদ থেকে সরিয়ে রিপাবলিক হয়ে গেলো বার্বাডোস। এর মধ্য দিয়ে ক্যারিবীয় দ্বীপটিতে প্রথম ইংলিশ জাহাজ পৌঁছানোর প্রায় চারশ’ বছর পর যুক্তরাজ্যের সঙ্গে অবশিষ্ট উপনিবেশিক সম্পর্ক ছিন্ন করলো দেশটি।

মধ্যরাতে রাজধানী ব্রিজটাউনের চেম্বারলিন ব্রিজে সমবেত হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে নতুন রিপাবলিক বার্বাডোস। জনাকীর্ণ হিরোস স্কয়ারে ২১ বার তোপধ্বনি এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

উপনিবেশিকতার অবসানে নাচ, গান এবং বক্তব্যের পর বার্বাডোসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সান্দ্রা মাসুন। গত মাসে দেশটির পার্লামেন্টের যৌথ অধিবেশনে নির্বাচিত হন তিনি।

বার্বাডিয়ান কবি উইনস্টোন ফারেল বলেন, ‘এই উপনিবেশিক চ্যাপ্টারে দাড়ি। এটা আমাদের গল্প, আখের খেত উঠে আসুন, আমাদের ইতিহাস পুনরুদ্ধার করুন।’

কমলা বিক্রেতা নাইজেল মায়েরস বলেন, আমি খুশি। এখন আমরা নিজেরাই, ইংল্যান্ডের কোনও রাজা কিংবা রানি নেই।’

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান