বিদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জন্য দুয়ার খুললো অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২১, ১৮:০৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৮:০৬

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের মধ্যেই বিদেশি শিক্ষার্থী এবং দক্ষ কর্মীদের জন্য সীমান্ত খুলেছে অস্ট্রেলিয়া। শুধু টিকা প্রাপ্তরা বুধবার থেকে দেশটিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

করোনা মহামারির শুরুর পরপরই সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। প্রায় দুই বছর সীমান্ত উন্মুক্ত করলো। করোনা সংক্রান্ত লকডাউন ও নানা বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়ার অর্থনীতি চাঙ্গা করতেই এমন পদক্ষেপ নিয়েছে স্কট মরিসন সরকার।

দেশটিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পর্যায়ক্রমে সব কিছু খুলে দেওয়া হচ্ছে। করোনার শুরুর পর বিশ্বের দীর্ঘ সময় লকডাউন জারি করে রাখা দেশ অস্ট্রেলিয়া।

বুধবার 4বিসি রেডিওকে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, আমরা টিকা দেওয়ায় এগিয়ে আছি। এর অর্থ হচ্ছে আমরা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারি। আমরা আত্মসম্পর্ণ করবো না।

অস্ট্রেলিয়ার ১৬ ঊর্ধ্বো ৯০ শতাংশকে লোক দুই ডোজ টিকার আওতায় এসেছে। এখন ওমিক্রন সংক্রমণের কারণে বুস্টার ডোজে নজর সরকারের।

২০১৯ সালে দেশটির শিক্ষাখাত অর্থনীতিতে ৩৭ দশমিক ৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অবদান রেখেছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দুই লাখ ২৪ হাজার। কিন্তু করোনা মহামারির কারণে সব কিছুই স্থবির হয়ে পড়ে। বিদেশি শিক্ষার্থী এবং দক্ষ কর্মীদের জন্য দুয়ার খুলায় দেশটির অর্থনৈতিক খাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী