ডেল্টার তুলনায় ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার কম

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২২, ২৩:১৯আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২৩:১৯

ওমিক্রন কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে? এই প্রশ্ন এখন সব মহলেই। কিন্তু তার মধ্যেই আশার আলো দেখালো যুক্তরাজ্যের চিকিৎসকদের একটি পরিসংখ্যান। সেখানে দেখা গেছে, ডেল্টা বা করোনার অন্য স্ট্রেইনগুলোতে আক্রান্ত হলে যে হারে রোগীকে হাসপাতাল ভর্তি হতে হচ্ছিল, ওমিক্রনের ক্ষেত্রে সেটি ঢের কম।

ওমিক্রন যে দেশগুলোতে ইতোমধ্যেই মারাত্মক রূপ নিয়েছে তার মধ্যে যুক্তরাজ্য একটি। দেশটির চিকিৎসকরা এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের স্বাস্থ্যের হাল নিয়ে একটি পরিসংখ্যান তৈরি করেছেন। প্রথমে পাঁচ লাখ ৭৩ হাজার ১২ জন ডেল্টা আক্রান্তের ওপর সমীক্ষা চালানো হয়। পরে পাঁচ লাখ ২৮ হাজার ১৭৬ জন ওমিক্রন আক্রান্তের ওপর সমীক্ষা চালানো হয়।

দেখা গেছে, ডেল্টা আক্রান্তদের মধ্যে যত জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, ওমিক্রন আক্রান্তদের মধ্যে সংখ্যাটা প্রায় তার তিন ভাগের এক ভাগ।

এর কারণ হিসাবে চিকিৎসকদের বক্তব্য, ডেল্টার তুলনায় ওমিক্রন দ্রুত ছড়ায় ঠিকই, কিন্তু ফুসফুসের ভেতরে এটি অপেক্ষাকৃত অনেক ধীরে বংশ বিস্তার করে। ফলে ফুসফুসের হাল ডেল্টা সংক্রমণে যতটা খারাপ হয়, ওমিক্রনের ক্ষেত্রে ততটা খারাপ হচ্ছে না। ফলে ওমিক্রন আক্রান্তদের হাসপাতালে অপেক্ষাকৃত কম নিয়ে যেতে হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’