মহাকাশে ঘূর্ণায়মান ‘ভৌতিক’ বস্তু দেখলেন বিজ্ঞানীরা

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, ১৩:৩৩ আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৩:৩৩

মহাকাশের মিল্কি ওয়েতে অপরিচিত একটি ঘূর্ণায়মান বস্তু আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। তাদের দাবি এই ধরনের কিছু আগে দেখা যায়নি। বিজ্ঞানীরা বলেছেন, এটি অনেকটা ভৌতিক বস্তু। কেননা মহাকাশচারীরা আগে এরকম কিছুর কথা জানতেন না।

ঘূর্ণায়মান ওই বস্তুটি প্রথম আবিষ্কার করেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরে এটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতি ১৮ মিনিটে এটি এক মিনিট সময় ধরে বিপুল শক্তি নির্গমণ করে। মহাকাশে প্রায়ই এই ধরণের শক্তি নির্গত হতে দেখা যায়। তবে গবেষকেরা বলছেন, প্রায় এক মিনিট ধরে শক্তি নির্গত করার ঘটনা খুবই অস্বাভাবিক। ওই বস্তুটিকে আরও ভালোভাবে বুঝতে কাজ চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীদের দলটি।

ওই বস্তুটি প্রথম আবিষ্কার করে কার্টিন বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী টাইরোন ও’ডোহার্তি। তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার মুর্চিসন ওয়াইডফিল্ড এলাকায় একটি টেলিস্কোপ এবং নিজের উদ্ভাবিত একটি নতুন কৌশল দিয়ে বস্তুটি দেখতে পান।

আন্তর্জাতিক রেডিও অ্যাস্ট্রোনোমি রিসার্চ কেন্দ্রের (আইসিআরএআর) তত্ত্বাবধানে কার্টিন বিশ্ববিদ্যালয়ের মহাকাশবিদ ড. নাতাশা হার্লি ওয়াকার এর নেতৃত্বে একটি টিমের অংশ হিসেবে কাজ করছিলেন শিক্ষার্থী টাইরোন ও’ডোহার্তি।

আইসিআরএআর এর এক বিজ্ঞপ্তিতে ড. নাতাশা হার্লি ওয়াকার বলেন, ‘আমাদের পর্যবেক্ষণের সময় এটি কয়েক ঘণ্টা ধরে মাঝে মাঝে দেখা দিচ্ছিলো আবার হারিয়ে যাচ্ছিলো।’ তিনি বলেন, ‘এটা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত। এটা মহাকাশচারীদের জন্য ভৌতিক বস্তু কারণ আকাশে এরকম কিছু থাকার কথা কোনও দিন জানা যায়নি।’

মহাকাশে জ্বলে ওঠা এবং নিভে যাওয়া বস্তু মহাকাশচারীদের কাছে নতুন কিছু নয়। এধরনের বস্তুকে ট্রান্সিয়েন্টস নামে ডাকা হয়ে থাকে। তবে কোনও বস্তুর এক মিনিট ধরে জ্বলে থাকা সত্যিই অবাক করার মতো বলে মনে করেন আইসিআরএআর এর মহাকাশবিদ ড. জেমা অ্যান্ডারসন।

আইসিআরএআর জানিয়েছে, ওই ঘূর্ণায়মান বস্তুটি পৃথিবী থেকে প্রায় চার হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। আর এর মারাত্মক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে। বিজ্ঞানীদের ধারণা ওই বস্তুটি হয়তো কোনও খসে পড়া তারার অবশেষ হতে পারে। তবে এই আবিষ্কার নিয়ে এখনও অনেক কিছুই অজানা থেকে গেছে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন, ইসলামাবাদে লকডাউন
গলতে শুরু করেছে যে দ্বীপের ‘চিরতুষার’
দারুণ বন্ধুত্বের দাবি ট্রাম্পের, কী মনে করেন শি?
সর্বশেষ খবর
দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
মহাসড়কে গাড়ির ধাক্কায় দুই চাচাতো ভাই নিহত
মহাসড়কে গাড়ির ধাক্কায় দুই চাচাতো ভাই নিহত
হরমুজে নৌ চলাচলের স্বাধীনতায় জাতিসংঘে ফ্রান্সের প্রস্তাব
হরমুজে নৌ চলাচলের স্বাধীনতায় জাতিসংঘে ফ্রান্সের প্রস্তাব
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ