জাতিসংঘের রায় বিপক্ষে গেলে নিজেই ধরা দেবেন অ্যাসাঞ্জ

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৮
image

ক্ষমতা উন্মোচনকারী বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ঘোষণা দিয়েছেন, জাতিসংঘের তদন্ত দলের রায় তার বিপক্ষে গেলে তিনি নিজেই ব্রিটিশ পুলিশের কাছে ধরা দেবেন। উইকিলিকস থেকে টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘের তদন্ত দল যদি এই রায় দেয় যে তাকে আটক রাখা অবৈধ নয় তবে শুক্রবার স্বেচ্ছায় ব্রিটিশ পুলিশের কাছে ধরা দেবেন তিনি।

জুলিয়ান অ্যাসাঞ্জ

সুইডেনে দুই নারীর বিরুদ্ধে যৌন নিপীড়ন চালানোর অভিযোগ ওঠার পর ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। তবে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়নি। অ্যাসাঞ্জের আশঙ্কা, তিনি সুইডেনে গেলে সুইডিশ সরকার তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রত্যর্পণ করবে, আর যুক্তরাষ্ট্র সরকার তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের নামে মৃত্যুদণ্ড দেবে। ইকুয়েডর দূতাবাস থেকে বের হলে সুইডেন বা যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রত্যর্পণ না করার নিশ্চয়তা চান অ্যাসাঞ্জ। কিন্তু যুক্তরাজ্য সরকার এ রকম কোনও নিশ্চয়তা না দেওয়ায় শেষ পর্যন্ত জাতিসংঘের শরণাপন্ন হন তিনি।

জুলিয়ান অ্যাসাঞ্জ (ফাইল ছবি)

শুক্রবার সকালে জাতিসংঘের বিধিবহির্ভূত আটকবিষয়ক কার্যনির্বাহী সংগঠনের তরফে অ্যাসাঞ্জের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে। জাতিসংঘের কাছে নিজের আটকাদেশকে বেআইনি ও নিয়ম বহির্ভূত বলে ঘোষণার আবেদন জানিয়েছেন তিনি। এ মামলায় যদি পরাজয় ঘটে, তাহলে একইদিন স্থানীয় সময় দুপুরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে অ্যাসাঞ্জ বেরিয়ে আসবেন বলে ঘোষণা দিয়েছেন।

আর যদি উল্টো হয়, অর্থাৎ রাষ্ট্রপক্ষ যদি পরাজিত হয় তবে নিজের পাসপোর্ট ফেরত দেওয়ার পাশাপাশি তাকে গ্রেফতার করার চেষ্টা বন্ধ করার আহ্বান জানান তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম