খাসোগি হত্যার পর প্রথমবারের মতো ইউরোপে সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২২, ১২:২০আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২:২০

ইউরোপ সফরে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যকাণ্ডের পর ইউরোপে এটিই তার প্রথম সফর। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

সফরের শুরুতেই মঙ্গলবার (২৬ জুলাই) গ্রিসে গেছেন যুবরাজ। রাজধানী এথেন্সে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী প্যানাজিওটিস পিকরামেনোস। গ্রিস সফর শেষে ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে যুবরাজের।

গ্রিস সফরের প্রথম দিনই দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন এমবিএস। এ সময় গ্রিসের মাটিতে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সৌদি আরব গ্রিস এবং দক্ষিণ-পশ্চিম ইউরোপকে সস্তায় নবায়নযোগ্য শক্তি সরবরাহ করতে পারে বলেও জানান যুবরাজ।

আরব নিউজ জানিয়েছে, যুবরাজের সফরে দুই দেশের মধ্যে জ্বালানি ও সামরিক সহায়তার মতো বিষয়গুলোতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের