গ্রিনারের মুক্তি নিয়ে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২২, ১৯:৫৬আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৯:৫৬

রাশিয়ায় আটক মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের মুক্তি নিয়ে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রাশিয়ায় এই তারকা খেলোয়াড়ের সাজার একদিনের মাথায় বিষয়টি নিয়ে আলাদাভাবে কথা বলেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

ব্রিটনি গ্রিনারের পাশাপাশি রুশ হেফাজতে থাকা আরেক মার্কিন নাগরিক পল এন. হুইলানের মুক্তির বিষয়েও আলোচনার কথা রয়েছে বলে জানা গেছে।

পৃথক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন মার্কিন  পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। উভয়েই জানিয়েছেন, এ সংক্রান্ত আলোচনা দুই দেশের একটি প্রেসিডেন্সিয়াল চ্যানেলের মাধ্যমে পরিচালিত হবে।

মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে বৃহস্পতিবার ৯ বছরের সাজা দেন রাশিয়ার একটি আদালত। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন,  তাকে ভুলভাবে আটক করা হয়েছে। এবং তার বিচারের প্রক্রিয়া ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত মাসের শেষের দিকে প্রথমবারের মতো ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পরে অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, রাশিয়ায় আটক দুই আমেরিকানকে মুক্তি দেওয়ার মার্কিন প্রস্তাব গ্রহণের জন্য চাপ দিতে প্রায় ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। এর মধ্যেই বৃহস্পতিবার ব্রিটনি গ্রিনারকে সাজা দেন রাশিয়ার আদালত।

৩১ বছরের ব্রিটনি গ্রিনারকে গত ফেব্রুয়ারিতে গ্রেফতারের সময় তার কাছে গাঁজার তেল পাওয়ার দাবি করে রুশ কর্তৃপক্ষ। জুলাইয়ের গোড়ার দিকে তাকে মাদক সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তবে ব্রিটনি গ্রিনারের দাবি, তিনি ব্যথা নিরাময়ের জন্য ঔষধি গাঁজা ব্যবহার করেছেন। রুশ আইন লঙ্ঘনের কোনও অভিপ্রায় তার ছিল না।

অন্যদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৮ সাল থেকে রাশিয়ায় বন্দি রয়েছেন পল হুইলান। তার ব্যাপারে ওয়াশিংটনের প্রস্তাব সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে সিএনএন জানিয়েছে, বাইডেন প্রশাসন দুই মার্কিন নাগরিকের মুক্তির বিনিময়ে দোষী সাব্যস্ত হওয়া রুশ অস্ত্র পাচারকারী ভিক্টর বাউটকে মুক্তির প্রস্তাব দিয়েছে। বাউট বর্তমানে ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার সম্ভাব্য বিনিময়ের বিরোধিতা করছে।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম