রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত নয়:  বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত নয়। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত কিনা? হোয়াইট হাউজে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাইডেন সরাসরি বলেন, ‘না।’

এদিকে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের এই সময়ে ‘তীব্র জনবল সংকটে ভুগছে’ রাশিয়ার সেনাবাহিনী। ফ্রন্টলাইনের লড়াইয়ের জন্য নতুন সেনা পেতে মরিয়া হয়ে উঠেছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম এপিকে বলেন, সেনা ঘাটতি মোকাবিলায় বেসরকারি নিরাপত্তা সংস্থা ও কারাগার থেকে কর্মী নিয়োগের চেষ্টা চালাচ্ছে মস্কো।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, দণ্ডিত অপরাধীদের ক্ষমা এবং আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে একটি তালিকা প্রণয়ন করতে যাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি