টুইটার কিনেই সিইওসহ তিন কর্মকর্তাকে বরখাস্ত করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২২, ০৯:০৮আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৫:৪৩

টুইটার কেনা নিয়ে তো অনেক জলঘোলা করলেন বিশ্বের শীর্ষ ধনী মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এই কিনছেন, আবার কিনছেন না। এবার সব আলোচনায় জল ঢেলে চার হাজার চারশ’ কোটি (৪৪ বিলিয়ন) মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেন এই ধনকুবের। একই সঙ্গে নিজের অ্যাকাউন্ট পরিবর্তন করে নাম দিয়েছেন ‘টুইটার বস’।

টুইটার কেনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথমে প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তাকে ছাটাইয়ের ঘোষণা দিলেন ইলন মাস্ক। এর মধ্যে প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল রয়েছেন। একাধিক সূত্রে বৃহস্পতিবার এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। আগরওয়াল, সেগাল এবং কোম্পানির শীর্ষ আইন ও নীতি নির্বাহী বিজয়া গাড্ডেকে ব্যবসায় ব্যাপকভাবে অবদানের জন্য ধন্যবাদ জানান টুইটারের সহ-প্রতিষ্ঠাতা বিজ স্টোন।

টুইটার কিনেই সিইওসহ তিন কর্মকর্তাকে বরখাস্ত করলেন ইলন মাস্ক

বৃহস্পতিবার টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, এই প্ল্যাটফর্মে অর্থ উপার্জনই আগ্রহের বিষয় নয়। টুইটারে বিনিয়োগকারী রস গারবার বিবিসিকে নিশ্চিত করেছেন চুক্তিটি সম্পন্ন করেছেন ইলন মাস্ক। মাস্ক বলেন, সহজ হবে বলে আমি এটা করিনি। আরও টাকা উপার্জনের জন্যও এটা করিনি। আমি মানবতাকে সাহায্য করার জন্য কাজটি করেছি, যাকে আমি ভালোবাসি।

এর আগে একাধিক শর্ত ভঙ্গের অভিযোগ তুলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি বাতিল চেয়েছিলেন ইলন মাস্ক। তখন থেকেই জল্পনার নতুন মোড় নেয়। মাস্ক বলেছিলেন, তার পেছনে হটে যাওয়ার কারণ টুইটার তাদের প্লাটফর্মে থাকা স্প্যাম ও ফেইক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হয়েছে।

সূত্র: বিবিসি, আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের