আফজাল গুরুর ফাঁসির বিরুদ্ধে বিক্ষোভ

জওহরলাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৪
image

আফজাল গুরুর ফাঁসি কার্যকরের প্রতিবাদে জওহরলাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ভারতের পার্লামেন্টে হামলার দায়ে দোষী সাব্যস্ত আফজাল গুরুর ফাঁসি কার্যকরের বিরুদ্ধে বিক্ষোভ করার ঘটনায় জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে গ্রেফতার করা হয়েছে। দেশদ্রোহিতা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। ওই বিক্ষোভে অংশ নেওয়া বাকি শিক্ষার্থীদেরও খুঁজছে পুলিশ।
মঙ্গলবার আফজাল গুরুকে ২০১৩ সালে ফাঁসিতে ঝোলানোর বর্ষপূর্তি পালন করে ভারতের জওহরলাল বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী। সেসময় তারা আফজাল গুরুকে ফাঁসিতে ঝোলানোর বিরুদ্ধে স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রবল আপত্তি জানিয়ে বৃহস্পতিবার বসন্ত কুঞ্জ (উত্তর ) থানায় ভারতীয় দ্ণ্ডবিধির ১২৪ এ (দেশদ্রোহিতা) ও ১২০ বি (ফৌজদারি চক্রান্ত) মামলা দায়ের করেন বিজেপি নেতা মহেশ গিরি ও বিজেপির ছাত্র শাখা এবিভিপি।
শুক্রবার দুজন সাদা পোশাকে থাকা পুলিশকর্মী ঐতিহ্যবাহী ওই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে যান। তারা জিজ্ঞাসাবাদের জন্য যান কানহাইয়াকে সেখান থেকে নিয়ে যান। পরে তাকে গ্রেফতার করা হয়।
এবিভিপি সদস্যদের অভিযোগের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্রদের ওই সভার অনুমতি বাতিল করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তা অগ্রাহ্য করেই বিক্ষোভের আয়োজন করেন একদল শিক্ষার্থী। এবিভিপির অভিযোগ, ওই শিক্ষার্থীরা দেশবিরোধী কাজ করেছে।

সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শৃঙ্খলামূলক তদন্ত করার নির্দেশ দেয়। অনুমতি প্রত্যাহারের পরও কী করে ওই অনুষ্ঠান হল, তা খতিয়ে দেখতে বলা হয়। তবে সে তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই গ্রেফতার করা হল ছাত্রনেতা কানহাইয়াকে।

এদিকে জওহরলাল বিশ্ববিদ্যালয়ে আফজাল গুরুর ফাঁসির প্রতিবাদে বিক্ষোভের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

শিক্ষার্থীদের সতর্ক করে স্মৃতি ইরানি বলেন, ভারত মাতার প্রতি কোনও অপমান সহ্য করা হবে না। আর এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন রাজনাথ সিং। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

/এফইউ/

সম্পর্কিত
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার প্রধান সহযোগী
ব্রিকস সম্মেলনে পুতিন, শি ও পেজেশকিয়ানের জন্য নিশ্ছিদ্র ব্যবস্থা, থাকবে ৩০ হাজার নিরাপত্তাকর্মী
সর্বশেষ খবর
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি