যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার বাইডেন, ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ০৬:৩৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৬:৪০

যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার হোয়াইট হাউজে দুই নেতার বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে নিজেদের এমন অঙ্গীকারের কথা জানান তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনে যুদ্ধাপরাধের ঘটনায় রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনারও অঙ্গীকার করেন দুই নেতা। তারা বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর হামলার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

কিয়েভের প্রতি বিদ্যমান সমর্থন থেকে পিছু না হটার কথাও জানান দুই প্রেসিডেন্ট।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিতে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র, আমাদের সব ন্যাটো মিত্র, ইউরোপীয় ইউনিয়ন, জি-৭ সবাই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস যুদ্ধের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের