মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিরাপত্তারক্ষীসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৩, ০৯:১৫আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৩:৫১

মেক্সিকোর সীমান্তবর্তী জুয়ারেজ শহরের একটি কারাগারে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শহরের অন্য জায়গায় আরও দুইজনকে হত্যা করা হয়। সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, বেশ কয়েকটি গাড়িতে করে কারাগারে এসে অতর্কিত হামলা চালায় সশস্ত্র বন্দুকধারীরা। হামলায় ১০ জন নিরাপত্তারক্ষী এবং চার কারাবন্দি ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ১৩ জন। পালিয়ে যান ২৪ জন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে স্থানীয় সময় সকাল ৭টার দিকে আসে হামলাকারীরা। হামলার একপর্যায়ে বন্দীরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই কারাগারে বিভিন্ন অপরাধী দল ও মাদক চক্রের সদস্যরা রয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িতরা তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি।

মেক্সিকোতে দিন দিন অপরাধের মাত্রা বাড়ছে। প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। বিশ্বের সহিংস প্রবণ অন্যতম দেশগুলোর মধ্যে একটি মেক্সিকো।

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী