সামাজিক মাধ্যমে রুশ বিজ্ঞাপন

ধূমপান ওবামার চেয়েও বেশি মানুষকে হত্যা করে!

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৮
image

ধূমপান ওবামার চেয়েও বেশি মানুষকে হত্যা করে! রাশিয়ার মস্কোতে ধূমপানবিরোধী এক বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই বিজ্ঞাপনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধূমপান করতে দেখা যাচ্ছে। আর তাতে লেখা হয়েছে, ‘যদিও ওবামা অনেক মানুষকে হত্যা করেছেন, ধূমপান তার চেয়েও বেশি মানুষকে হত্যা করে। সুতরাং ধূমপান বর্জন করুন। ওবামার মতো হবেন না।’
বিজ্ঞাপনটি কারা নির্মাণ করেছেন এবং কারা এটাকে প্রথমে সামাজিক মাধ্যমে এনেছেন তা জানা যায়নি। এই বিজ্ঞাপনের পক্ষে-বিপক্ষে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। উদারবাদী রুশ এমপি দিমিত্রি গুডকফ বিজ্ঞাপনের ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, 'মস্কোতে এসব কী ঘটছে তা সত্যিই বুঝতে পারছি না’।
ওবামাকে নিয়ে রুশ নেতিবাচক প্রচারণা এটাই প্রথম নয়। এর আগেও তিনি বারবার এমন নেতিবাচক প্রচারণার মুখোমুখি হয়েছেন। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ওবামার ‘আশা’ (হোপ) শব্দটির সঙ্গে ‘হত্যা’ শব্দটি জুড়ে দিয়ে একটি পোস্টার বানিয়ে বোঝানো হয়, খুন করার আশা নিয়েই তিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। সেই পোস্টার ঝুলিয়ে দেওয়া হয় মস্কোর মার্কিন দূতাবাসে। সূত্র: স্ক্রল.ইন

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম