টয়লেটের ফ্লাশে সমস্যা, উড্ডয়নের পর নিউ ইয়র্কগামী ফ্লাইটের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৩, ০১:০০আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০১:০০

ভিয়েনা থেকে নিউ ইয়র্কের দিকে উড়াল দেয় অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। কিন্তু উড়োজাহাজটি যখন মাঝআকাশে, দেখা গেলো আটটির মধ্যে পাঁচটি টয়লেটের ফ্লাশে সমস্যা। এমন অবস্থায় দুই ঘণ্টার মধ্যেই আবারও উড়োজাহাজ ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, সোমবার বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজটিতে ৩০০ জন যাত্রী ছিল। এটি ছিল আট ঘণ্টার ফ্লাইট।

এয়ারলাইন্সের একজন মুখপাত্র মঙ্গলবার (১৮ এপ্রিল) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে টয়লেটগুলো সঠিকভাবে ফ্লাশ করা যাচ্ছিল না। বিষয়টি ক্রুদের নজরে আসে। পরিস্থিতি বিবেচনায় ক্রুরা এ সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সের কোনও ফ্লাইটের এমন ঘটনা আগে কখনও দেখেননি। উড়োজাহাজে যে সমস্যা দেখা দিয়েছিল তা ইতোমধ্যে ঠিক করা হয়েছে। স্বাভাবিক ফ্লাইট আবারও শুরু হয়েছে বলেও জানান তিনি।

তবে যাত্রীদের অন্য ফ্লাইটে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ