মাস্কের দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত ইয়াকারিনো

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৩, ২৩:০৫আপডেট : ১৪ মে ২০২৩, ২৩:০৫

মার্কিন ধনকুবের ইলন মাস্কের দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়েছেন বলে মন্তব্য করেছেন টুইটারের নতুন প্রধান নির্বাহী (সিইও) লিন্ডা ইয়াকারিনো। জানিয়েছেন, সোশাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে এগিয়ে নিতে ভীষণ আগ্রহী তিনি।

এক টুইট বার্তায় শনিবার তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির জন্য মাস্কের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত হয়েছি। এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে টুইটার এবং এই ব্যবসাকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়ে উত্তেজিত!’

ইলন মাস্ক গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন। সেই থেকে তিনিই এই প্ল্যাটফর্মটির সিইও পদে ছিলেন। শুক্রবার এ পদে ইয়াকারিনোকে নিয়োগের ঘোষণা দেন মাস্ক।

কমকাস্ট কর্পোরেশনের এনবিসিইউনিভার্সালের বিজ্ঞাপন প্রধান ছিলেন লিন্ডা ইয়াকারিনো। বিজ্ঞাপন ব্যবসার আধুনিকায়ন নিয়ে তিনি সেখানে বেশ কয়েক বছর কাজ করেছেন।

ইয়াকারিনো বলেন, টুইটারের ভবিষ্যতের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। টুইটার ২.০ তৈরির জন্য ব্যবহারকারীর প্রতিক্রিয়া অত্যাবশ্যক। আমি শুরুতে তাই করব। 

টুইটার বিজ্ঞাপনের আয়ে লোকসানে রয়েছে। পাশাপাশি বিপুল ঋণের বোঝাসহ নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।

সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম