নেভাদাতেও জয় পেলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৩
image

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে নেভাদা ককাসে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটি ট্রাম্পের টানা তৃতীয় জয়। এর আগে নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় প্রাইমারিতে জয় পান তিনি।

বুধবার চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ট্রাম্প পেয়েছেন ৪৫.৬৩ শতাংশ ভোট। ২৪.৭৪ এবং ১৯.৯৯ শতাংশ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন মার্কো রুবিয়ো এবং টেড ক্রুজ। তবে তারা জন কাসিচ এবং বেন কারসনের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন।

নেভাদায় সমর্থকদের মাঝে ট্রাম্প

পেশায় ব্যবসায়ী ট্রাম্পকে অনেকেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বহিরাগত বলে মনে করলেও নেভাদার অধিবাসীরা তাকে সাদরেই গ্রহণ করেছেন। মঙ্গলবার রাতেই তা সবার সামনে স্পষ্ট হয়ে পড়ে। নেভাদায় বাছাই পর্বে জয়ের পর সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা জিতছি, দেশটাকে জয়ের জন্য। আর শিগগির এই দেশটাও জিততে শুরু করবে।’ 

এখনও আরও ১২টি বাছাই অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে। আর তাই দ্বিতীয় স্থানের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে মার্কো রুবিয়ো এবং টেড ক্রুজের মধ্যে। তাদের কেউ আরেকটি বাছাইয়ে জয় পেলে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম