চিকিৎসকের ভুলে পেটে ১৮ মাস ‘খাবার প্লেটের’ সমান যন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৫ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১০

নিউজিল্যান্ডে এক নারীর অস্ত্রোপচারের পর পেট খেকে ‘খাবার প্লেটের’ মতো অস্ত্রোপচারের একটি যন্ত্র পাওয়া গেছে। ২০২০ সালে অকল্যান্ড শহরের একটি হাসপাতালে সন্তান প্রসবের পর পেটে এই যন্ত্রটি থেকে যায়। সিজারের পর ১৮ মাস ব্যথায় ভুগছিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ম্যাকডোয়েলের প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশনের সময় রোগীর পেটে যন্ত্র রেখেই সেলাই করা হয়। যা অবহেলা ছাড়া কিছুই না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্ল্যাসেন্টা প্রিভিয়ার কারণে এই নারীর সিজার হয়েছিল। শেষে যন্ত্রটি তার পেটে থেকে যায়। ফলে দীর্ঘদিন ব্যাথায় ভুগছিলেন। সিটি স্ক্যানের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়া যায়। সোমবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য ও প্রতিবন্ধী কমিশনার মোরাগ ম্যাকডোয়েল মনে করছেন, এতে রোগীর অধিকার লঙ্ঘন করা হয়েছে।

এডব্লিউআর যন্ত্রটি একটি খাবার প্লেটের সমান বড়। এমনভাবে নকশা করা হয়েছে যে এক্স-রে দ্বারাও শনাক্ত করা যায়নি।

প্রাথমিক তদন্তে জানা যায়, রোগীর অস্ত্রোপচারে যত্ন ও দক্ষতা ব্যর্থতার পরিচয় দিয়েছেন চিকিৎসকরা।  অপারেশনের সময় একজন সার্জন, নার্সসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। অপারেশন পরিচালক ড. মাইক শেফার্ড বিবৃতিতে এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।

/এসএইচএম/এলকে/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন