জি-২০ সম্মেলনে পুতিন-শি না আসা নিয়ে কী বলছে দিল্লি?

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৮

আগামী শনিবার ভারতে শুরু হচ্ছে শীর্ষ অর্থনৈতিক জি-২০ সম্মেলন। এতে অংশ নিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন। তাদের না আসার বিষয়টিকে অস্বাভাবিক বলছেন না ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এতে দিল্লির কোনও হাত নেই বলেও মন্তব্য করেন তিনি।

জি-২০ সদস্য দেশগুলোর সরকার প্রধানরা দিল্লিতে যোগ দিতে প্রস্তুত। ইউক্রেনসহ বিভিন্ন ইস্যুতে আগামী ৯-১০ সেপ্টেম্বরের সম্মেলনে আলোচনায় মেতে থাকবেন নেতারা। থাকছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। 

ভারতের সঙ্গে সম্পর্ক অবনতির কারণেই পুতিন-শি এবারের দিল্লিতে অনুষ্ঠেয় সম্মেলনে এড়িয়ে যাচ্ছেন কিনা এএনআই সংবাদমাধ্যমের প্রশ্নে তিনি বলেছেন, 'না না। আমি তা মনে করি না, এখানে ভারতের কিছু করার আছে।'

গত ২৮ আগস্ট নিজেদের 'স্ট্যান্ডার্ড' মানচিত্র প্রকাশ করেছিল চীন। তাতে অরুণাচল প্রদেশ ও আকসাই নিজেদের দেশের অংশ হিসেবেই দেখিয়েছে বেইজিং। এ নিয়ে তাৎক্ষণিক আপত্তি জানায় ভারত। সেই মানচিত্র প্রত্যাখ্যান করে আপত্তি জানায় ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনাম। এই বিতর্কের মাঝেই জানা যায়, শি জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন না।

এদিকে ইউক্রেনে যুদ্ধ চলার কারণে পুতিন অংশ নিচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে। কারণ, ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ফলে যেকোনও অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে পারেন তিনি। গত মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও তিনি অংশ নেননি। সূত্র: রয়টার্স, দ্য হিন্দুস্তান টাইমস

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম