জি-২০ সম্মেলনকে ‘মাইলফলক’ বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১০

ভারতের দিল্লিতে হওয়া জি-২০ সম্মেলনকে ‘মাইলফলক’ বলে অভিহিত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, জি-২০ সভাপতি হিসেবে যৌথ ঘোষণার মাধ্যমে ইউক্রেনের ইস্যুতে ঐকমত্য তৈরিতে নিষ্পত্তিমূলক ভূমিকা পালন করেছে ভারত।

ঘোষণায় ইউক্রেনের যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভোগের কথা বলা হলেও সরাসরি রাশিয়ার নাম উল্লেখ বা দেশটির সমালোচনা করা হয়নি। আর এ কারণেই বিবৃটিতে ব্যবহৃত ভাষা নিয়ে হতাশা প্রকাশ করেছে ইউক্রেন।

সংবাদ সম্মেলনে রবিবার রুশ মন্ত্রী ল্যাভরভ বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিয়ে কীভাবে এগিয়ে যেতে হবে সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে ঘোষণায়। এটি আমাদের অবস্থানকে সম্পূর্ণরূপে প্রতিফলিত করে।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমা যে সব দেশ রুশ আগ্রাসনের তীব্র নিন্দা করেছে তারাও এই ঘোষণায় সম্মতি দিয়েছে। এটা তাদের সঠিক পদক্ষেপ।’

ইউক্রেন শর্ত মানলে কৃষ্ণ সাগরে শস্য রফতানির চুক্তি পুনরায় শুরু করতে রাশিয়া প্রস্তুত বলেও জানান ল্যাভরভ।

সূত্র: বিবিসি

/এসপি/
সম্পর্কিত
সৌদিতে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
সর্বশেষ খবর
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী