ইন্দোনেশিয়ায় ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর দায়ে টিকটকারের জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৪

ইসলামে নিষিদ্ধ শূকরের মাংস খাওয়ার সময় ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করায় এক নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ইন্দোনেশিয়া একটি আদালত। ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ আনা হয় ওই নারীর বিরুদ্ধে।

দণ্ডপ্রাপ্ত নারীর নাম লিনা লুতফিয়াওয়াতি। ৩৩ বছরের লুতফিয়াওয়াতি জনপ্রিয় টিকটকার।

বিবিসির খবরে বলা হয়, শূকরের মাংস খাওয়ার ভিডিও-টি মার্চে পোস্ট করা হয়। এতে ‘বিসমিল্লাহ’ (আল্লাহ'র নামে শুরু) উচ্চারণ করে ইসলামে নিষিদ্ধ ওই প্রাণির মাংস খেতে দেখা যায় লুতফিয়াওয়াতিকে।

টিকটকে কয়েক লাখ ভিউ হওয়া ভিডিওটি মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। প্রভাবশালী এই টিকটকারের দুই মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে। মে মাসে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে পুলিশ।

এ বিষয়ে লুতফিয়াওয়াতি বলেন, ‘স্রেফ কৌতূহলবসত শূকরের মাংস খাওয়ার চেষ্টা করেছিলাম। অন্য কোনও উদ্দেশ্য ছিল না।’

দুই বছরের জেলের পাশাপাশি লুতফিয়াওয়াতিকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।  এই অর্থ দিতে না পারলে আরও তিন মাস জেলে থাকতে হবে তাকে।

সূত্র: বিবিসি 

/এসএইচএম/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী