নাগোর্নো-কারাবাখে জাতিসংঘ মিশন চাইছে আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৩

নাগর্নো-কারাবাখে মানবাধিকার ও নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ মিশনের একটি দলকে অবিলম্বে মোতায়েনের আহ্বান জানিয়েছে আর্মেনিয়া সরকার। তারা বলছে, এতে ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে বিচ্ছিন্ন অঞ্চলে সহায়তা পৌঁছাতে পারবে।

আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজোয়ান জাতিসংঘে শনিবার বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মানবাধিকার, মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নে নাগর্নো-কারাবাখে জাতিসংঘের একটি আন্তঃসংস্থা মিশনকে অবিলম্বে মোতায়েন করা।’

অন্যদিকে আজারবাইজানীয় পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ জাতিসংঘে বলেন, ‘সংঘাত-পরবর্তী শান্তি স্থাপন, পুনঃএকত্রীকরণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রচেষ্টা চালিয়ে যাবো আমরা।’

মঙ্গলবার নাগর্নো-কারাবাখে আজারবাইজানের সেনা অভিযানের ২৪ ঘণ্টার মাথায় রাশিয়ার মধ্যস্থতায় আত্মসমর্পণ করে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা। আজারবাইজানের সঙ্গে চুক্তি অনুযায়ী নাগর্নো-কারাবাখের বিচ্ছিন্নতাবাদীরা অস্ত্র জমা দেওয়াও শুরু করেছে।

আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কারাবাখ। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে একটি যুদ্ধের পর থেকে বিচ্ছিন্ন প্রশাসন দ্বারা পরিচালিত হয়েছে অঞ্চলটি।

আর্মেনিয়ানদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেওয়া আজারবাইজান বলছে, নাগর্নো-কারাবাখের বিচ্ছিন্নতাবাদীরা চাইলেই অন্যত্র চলে যেতে পারে। এ বিষয়ে তারা স্বাধীন।

সূত্র: রয়টার্স  

/এসপি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান