নাগোর্নো-কারাবাখ ছাড়ছেন জাতিগত আর্মেনিয়ানরা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৯

নতুন সংঘাতের আশংকায় কমপক্ষে ৬০ হাজার জাতিগত আর্মেনিয়ান বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখের অঞ্চল ছেড়ে চলে গেছেন। তিন দশকের বেশি সময় ধরে অঞ্চলটির কয়েকটি ছিটমহলে থেকে নিজেদের স্বায়ত্তশাসন ধরে রেখেছিলেন তারা। অঞ্চলটিতে এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনিয়ানদের বাস ছিল।  

আর্মেনিয়ার সরকার যুদ্ধের কারণে বাস্তুহারা মানুষকে স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা করার পর থেকেই এলাকা ছাড়তে শুরু করে তারা। আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর দাবি, ওই এলাকায় ‘জাতিগত নিধন’ চলছে। উদ্ভূত পরিস্থিতিতে নাগোর্নো-কারাবাখে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন চেয়েছেন তিনি।

আজারবাইজান সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। জাতিগত আর্মেনিয়ানদের অধিকারকে সম্মান করতে প্রস্তুত বলেও জানাচ্ছে তারা।  

নাগোর্নো কারাবাখ দক্ষিণ ককেসাস এলাকার একটি পাহাড়ি এলাকা। এটি আজারবাইজানের অংশ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। তবে তিন দশক ধরে এটি জাতিগত আর্মেনিয়ানরা নিয়ন্ত্রণ করে আসছিল।

এই ছিটমহলের প্রতি আর্মেনিয়া এবং তাদের মিত্র রাশিয়ার জোরালো সমর্থন ছিল। বছরের পর বছর অবস্থান করেছে শত শত রুশ সেনা।

তবে গত সপ্তাহে আজারবাইজানের সেনারা অঞ্চলটিতে অভিযান চালালে রাশিয়ার পাঁচ জন শান্তিরক্ষীর পাশাপাশি অন্তত দুই শতাধিক জাতিগত আর্মেনিয়ান নিহত হন। পাল্টা হামলায় প্রাণ যায় কয়েক ডজন আজারবানি সেনার।

সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম