প্যারিসে ছুরিকাঘাতে আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৬

ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের একটি রেল স্টেশনে ছুরিকাঘাতে তিন জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গারে দে লিয়ন রেল স্টেশনে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গার দি লিয়ন রেল স্টেশনে ছুরিকাঘাতকারীর সন্দেহভাজন ব্যক্তির গ্রেফতারের বিষয়ে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন সেই আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগীদের শারীরিক অবস্থা বর্ণনা করে পুলিশ বলেছে, ছুরিকাঘাতে আহত তিন ব্যক্তির মধ্যে দুইজন অপেক্ষাকৃত কম আঘাত পেয়েছেন। কিন্তু তৃতীয় ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তবে আশঙ্কামুক্ত আছেন।

পুলিশ জানিয়েছে, আক্রমণকারী কেন আক্রমণ করেছেন তা এখনও জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে কোম্পানি এসএনসিএফ-র পরিচালক বলেন, হল এক ও তিনের মধ্যবর্তী এলাকাটিতে প্রবেশাধিকার বন্ধ রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম