অপহৃত ২০ শিক্ষার্থীকে উদ্ধার করল নাইজেরিয়ার পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ২৩:০৩আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২৩:০৬

অপহৃত ২০ জন শিক্ষার্থীকে মুক্ত করেছে নাইজেরিয়ার পুলিশ। তাদেরকে শুক্রবার (২৩ আগস্ট) উদ্ধার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শনিবার জানিয়েছে, উদ্ধারকৃত শিক্ষার্থীরা একটি সম্মেলন থেকে ফেরার পথে দেশটির বেনুয়ে অঞ্চলে অপহরণের শিকার হয়েছিল।

ভুক্তভোগীরা মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থী। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইনুগুতে যাওয়ার পথে বন্দুকধারীরা তাদের অপহরণ করেছিল।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে গ্রামবাসী, শিক্ষার্থী ও মোটর সাইকেল আরোহীরা প্রায়ই সশস্ত্র দস্যুদের দ্বারা অপহরণের শিকার হয়ে আসছেন। প্রায় সময়েই নিরাপত্তা বাহিনী তাদের দমনে ব্যর্থ হয়।

পুলিশের মুখপাত্র ওলুমুইওয়া আদেজোবি বলেছেন, ‘বেনুয়ে অঞ্চলের নটুনকোন বনে আমাদের ভাইবোনসহ আরও কয়েকজন নাইজেরীয় নাগরিক বন্দী ছিলেন। শুক্রবার আমরা তাদের মুক্তি নিশ্চিত করেছি।’

অপহৃতদের উদ্ধারে কোন মুক্তিপণ দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেছেন, ‘তাদেরকে কৌশল ও পেশাদারিত্বের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।’

/এসকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী