রাইসির হেলিকপ্টার ধ্বংসের কারণ আবহাওয়া

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩

ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার আবহাওয়াজনিত কারণেই দুর্ঘটনার শিকার হয় বলে সিদ্ধান্ত দিয়েছে তদন্তকারী কর্মকর্তারা। রবিবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এই কথা বলা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে,  সুপ্রিম বোর্ড অব দ্য জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বসন্তকালে ওই অঞ্চলের বৈরী জলবায়ু ও আবহাওয়া জনিত কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

চলতি বছর ১৯ মে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার একটি পাহাড়ে আঘাত করে ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনায় রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানসহ ৭ জন নিহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই অঞ্চলে অকস্মাৎ ছড়িয়ে পড়া ঘন কুয়াশার কারণেই হেলিকপ্টারটি পাহাড়ের গায়ে আঘাত হানে। নাশকতামূলক কারণে বাহনটি ধ্বংসের প্রমাণ পাওয়া যায়নি।

গত মাসে ফার্স বার্তা সংস্থা হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের মতে, বৈরী আবহাওয়ার পাশাপাশি নিরাপত্তা বিধি লঙ্ঘন করে বাড়তি আরোহী নিয়ে উড্ডয়ন করাও ছিল দুর্ঘটনার আরেকটি কারণ। তবে সামরিক বাহিনী এই দাবি সম্পূর্ণ অগ্রাহ্য করেছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হতেন।

/এসকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল