পশ্চিম তীরে আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলি অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫

পশ্চিম তীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার রামাল্লাহ শহর কার্যালয়ে হানা দিয়েছে ইসরায়েল। আল জাজিরা টিভির সংবাদে বলা হয়েছে, রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে ৪৫ দিন কার্যক্রম বন্ধের সামরিক আদেশ নিয়ে আকস্মিক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কার্যালয়ে ইসরায়েলি বাহিনীর প্রবেশ করার দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে কাতারভিত্তিক চ্যানেলটি। সম্প্রচার বন্ধ হওয়ার আগে দেখা যায়, চ্যানেলের একজন কর্মীর হাতে সামরিক আদেশপত্রটি হস্তান্তর করছেন এক সেনাসদস্য।

ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক পরিষদ। বিবৃতিতে বলা হয়েছে, এই স্বেচ্ছাচারী সামরিক সিদ্ধান্তের মাধ্যমে সাংবাদিকদের কাজে নতুন করে হস্তক্ষেপ করা হলো। ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারদের (ইসরায়েল) চালিয়ে যাওয়া অপরাধ তুলে ধরার কারণেই তাদের (আল জাজিরা) এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।

এর আগে, চলতি বছর মে মাসে জেরুজালেমের একটি হোটেল রুমে অভিযান চালিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। আলজাজিরা টিভির স্থানীয় কার্যক্রম বন্ধ করে দেওয়ায় সেখানে কার্যালয় স্থাপন করেছিল চ্যানেলটি। তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযোগ ছিল, আল জাজিরার কার্যক্রম ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।  

/এসকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম