হরিয়ানার ভোটে উল্টো হাওয়া, গণনায় এগিয়ে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪, ১৩:৩০আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৩:৩০

শুরু থেকেই বুথ ফেরত জরিপে বলা হচ্ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় নিজেদের গেলো ১০ বছরের কর্তৃত্ব হারাতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছে ভোট গণনার চিত্র।

স্থানীয় ও আন্তর্জাতিক টেলিভিশনের সবশেষ খবরের আপডেটে বলা হচ্ছে, রাজ্যটিতে ৯০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৫১টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ৩৩টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট ৪৯ আসনে এবং বিজেপি এখন পর্যন্ত ২৭টি আসনে এগিয়ে আছে।

গত শনিবার এক ধাপেই হরিয়ানায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। একই দিন দেশটির আরেক রাজ্য জম্মু ও কাশ্মীরেও শেষ ধাপের ভোট সম্পন্ন হয়েছে। উভয় রাজ্যের বিধানসভাতেই ৯০টি করে আসন রয়েছে।

বুথফেরত জরিপ অনুযায়ী, হরিয়ানা অঙ্গরাজ্যে কংগ্রেসের জয়ের পূর্বাভাস ছিল। আর জম্মু ও কাশ্মীরে সম্ভাবনায় এগিয়ে ছিল কংগ্রেস ও তাদের জোটবদ্ধ দল ন্যাশনাল কনফারেন্স।

দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা এই দুই রাজ্যের ভোটের ফলকে টানা তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা যাচাইয়ের ‘পরীক্ষা’ হিসেবে দেখছেন।

রয়টার্স প্রতিবেদকের মতে, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভার ভোটের আগে বিজেপির জন্য এই নির্বাচনের ফলের আলাদা প্রভাব রয়েছে। আজকে বিজয় নিশ্চিত হলে তা লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ব্যর্থতার গ্লানি ঘুচিয়ে দলের অনুপ্রেরণা বৃদ্ধিতেও সহায়তা করবে।

অন্যদিকে জম্মু ও কাশ্মীরে কংগ্রেস বিজয়ী হলে তা দলটির নেতা রাহুল গান্ধীর মনোবল বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: রয়টার্স

/এসকে/ ইউএস/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক