রাশিয়া ও ওমানের সঙ্গে ইরানের যৌথ নৌ মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ১০:৩৯আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৭:৪৬

ভারত মহাসাগরে রাশিয়া ও ওমানের সঙ্গে যৌথ নৌ মহড়া শুরু করেছে ইরান। শনিবার (১৯ অক্টোবর) এ মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আর এই মহড়া পর্যবেক্ষণকারী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও থাইল্যান্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে,আইএমইএক্স ২০২৪ নামক এই মহড়ার লক্ষ হলো-এই অঞ্চলের সমষ্টিগত নিরাপত্তা বাড়ানো, বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ করা এবং শান্তি, বন্ধুত্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করার সদিচ্ছা এবং সক্ষমতা প্রদর্শন করা।

এই মহড়ায় আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল, সামুদ্রিক পথ রক্ষা, মানবিক পদক্ষেপ বাড়ানো এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের তথ্য বিনিময় করার কৌশল অনুশীলন করা হবে বলে জানানো হয়েছে।

এই মহড়াগুলো এমন সময়ে হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। কারণ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ চলছে। এছাড়া ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর আক্রমণ চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায়, রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ইরান। গত মার্চে ওমান উপসাগরে পঞ্চম যৌথ নৌ-মহড়া পরিচালনা করেছিল ইরান, চীন ও রাশিয়া।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী