সিরিয়া ছেড়ে দেশের পথে রুশ যুদ্ধবিমানের প্রথম বহর

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ১৬:০৮আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৬:০৮
image

সিরিয়া ছাড়তে শুরু করেছে রুশ যুদ্ধবিমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ পাওয়ার পর যুদ্ধবিমানসহ রুশ বাহিনী অবশেষে সিরিয়া ছাড়তে শুরু করেছে। এরইমধ্যে রুশ বিমানের প্রথম বহরটি সিরিয়ার বিমানঘাঁটি ছেড়ে গেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘মঙ্গলবার সকালে সিরিয়ার হামেইমিম বিমানঘাঁটি থেকে কিছু রুশ বিমান ছেড়ে গেছে।’ যাত্রাপথে যুদ্ধবিমানগুলো রাশিয়ার বিভিন্ন বিমানঘাঁটিতে থামবে এবং জ্বালানি সংগ্রহ করবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সিরিয়া থেকে রাশিয়ার বাহিনীর একটি বিশাল অংশ প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে ভ্লাদিমির পুতিনের ঘোষণার একদিন পরই বিবৃতিটি দেওয়া হলো।
আইএসবিরোধী অভিযান শুরুর পাঁচ মাসেরও বেশি সময় পর সোমবার সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের ঘোষণা দেন পুতিন। সিরিয়ায় শান্তিচুক্তি ইস্যুতে জেনেভায় চলমান আলোচনার প্রথম দিনে আচমকা এ ঘোষণা দেওয়া হয়।
তবে সিরিয়ায় রাশিয়ার বিমান ও নৌ ঘাঁটিগুলো বহাল থাকবে এবং সেখানে কিছু সেনা মোতায়েন থাকবে বলেও জানিয়ে দেন পুতিন। তবে ঠিক কত সংখ্যক রুশ বিমান কিংবা রুশ সেনা প্রত্যাহার করা হচ্ছে তা জানাননি পুতিন। সিরিয়ায় ঠিক কতসংখ্যক রুশ সেনা মোতায়েন করা হয়েছিল তা কখনও জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, সিরিয়ায় রুশ সেনা উপস্থিতির সংখ্যা ৩০০০-৬০০০।

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম