আইএস সন্ত্রাসীরা পালাচ্ছে: আশরাফ ঘানি

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ০৯:৩৯আপডেট : ১৬ মার্চ ২০১৬, ০৯:৪৫

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, তার দেশের নানগারহার প্রদেশ থেকে দায়েশ (আইএস) সন্ত্রাসীরা পালাচ্ছে। ওই প্রদেশে সামরিক বাহিনীর ব্যাপক অভিযানের মুখে তারা পালাতে শুরু করেছে।

মঙ্গলবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগান প্রেসিডেন্ট বলেন, নানগারহার প্রদেশ থেকে দায়েশ সন্ত্রাসীদের উৎখাতে আফগান সামরিক বাহিনীর স্থল ও বিমান হামলা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যেসব অবসরপ্রাপ্ত কমান্ডো সেনা যোগ দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

আইএস সন্ত্রাসীরা পালাচ্ছে: আশরাফ ঘানি

তিনি বলেন, আমি নানগারহার প্রদেশের জনগণকে আশ্বস্ত করছি যে, সেখানে কোনও সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। লোকজনও সন্ত্রাসীদের আশ্রয় দেবে না।

নানগারহার প্রদেশের আচিন, শিনওয়ার এবং আরও কয়েকটি জেলায় আইএসবিরোধী অভিযানে সামরিক বাহিনী বিজয় দাবি করার পর প্রেসিডেন্ট আশরাফ ঘানি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম