ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি, তদন্ত করছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২৯

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে একটি বোমা হামলা হুমকির তদন্ত করছে দেশটির পুলিশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই)ওপর এই হুমকি ছিল বলে শুক্রবার (১৩ ডিসেম্বর) জানিয়েছে তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

মুম্বাই পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, আরবিআইয়ের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল মেইলে হামলার বিষয়ে রুশ ভাষায় লিখিত একটি সতর্ক বার্তা আসে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত এখনও চলমান আছে।  

চলতি বছর ভারতের শিক্ষা প্রতিষ্ঠান, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও এয়ারলাইন্সসহ অনেক স্থাপনা উদ্দেশ্য করে কয়েকশ' বোমা হামলার হুমকি পেয়েছে। অবশ্য এখন পর্যন্ত সবই ভুয়া প্রমাণিত হয়েছে।

গত সোমবার দিল্লির অন্তত ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে মেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশটির একাধিক বিমানবন্দর ও এয়ারলাইন্স প্রায় হাজার খানেক বোমা হামলার হুমকি পেয়েছে, যা আগের বছরের তুলনায় সংখ্যাটি ১০ গুণ বেশি।   

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম