প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসতে সম্মত সিরীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো 

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ২০:১৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:১৩

সিরিয়ার সব বিদ্রোহী দলকে বিলুপ্ত করে সেগুলোকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একত্রিত করতে সম্মত হয়েছেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল-শারা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সাবেক বিদ্রোহীগোষ্ঠীর নেতাদের সঙ্গে আল-শারা এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

গত সপ্তাহে প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির বলেছিলেন, আসাদকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ও কর্মকর্তাদের নিয়ে মন্ত্রণালয় পুনর্গঠন করা হবে। 

এখন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এড়ানোর গুরু দায়িত্ব বর্তাবে আল-শারার কাঁধে। 

দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মুরহাফ আবু কাসরাকে নিয়োগ দিয়েছেন সিরিয়ার নতুন শাসকরা। বাশারের পতনের পিছনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন ছিলেন তিনি।

সিরিয়ার জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে মুসলিম কুর্দি ও শিয়া, সিরিয়াক, গ্রিক ও আর্মেনীয় অর্থডক্স খ্রিস্টান এবং দ্রুজ সম্প্রদায়ের সদস্য রয়েছেন। গৃহযুদ্ধের সময়ে ভবিষ্যৎ সুন্নি ইসলামি শাসন নিয়ে সবসময় শঙ্কায় ছিলেন তারা।

পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে অবশ্য আল-শারা আশ্বস্ত করে বলেছিলেন, সাবেক সরকারের সদস্যদের ওপর প্রতিশোধ গ্রহণ বা কোনও সংখ্যালঘু সম্প্রদায়কে  দমনের পদক্ষেপ নেবে না তারা। তিনি আল কায়েদার সাবেক সহযোগী সংগঠন ও আসাদকে উৎখাতকারী প্রধান গোষ্ঠী হায়াত তাহরির আল- শামের প্রধান।

সিরীয় বিদ্রোহীরা ৮ ডিসেম্বর দামেস্কে প্রবেশ করে প্রায় অর্ধশতাব্দীর পারিবারিক শাসন ও ১৩ বছরের গৃহযুদ্ধের আপাত অবসান ঘটায়।

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম