দাবানলের ভয়াবহতা যুদ্ধক্ষেত্রের কথা মনে করিয়ে দেয়: বাইডেন 

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯

লস অ্যাঞ্জেলেসের দাবানলের ভয়াবহতার সঙ্গে যুদ্ধক্ষেত্রের ধ্বংসযজ্ঞের সাদৃশ্য খুঁজে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দাবানলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ওভাল অফিসে ব্রিফিংয়ের সময় শুক্রবার (১০ জানুয়ারি) এই মন্তব্য করেছেন তিনি। ফরাসি সংবাদমাধ্যম এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, দাবানলের শিকার স্থানগুলো দেখে মনে হয়েছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে কেউ। পরিস্থিতির ভয়াবহতা আমাকের যুদ্ধের দৃশ্যের কথা মনে করিয়ে দিয়েছে।

দাবানলের সময় বিশৃঙ্খলার সুযোগে অনেক স্থানে লুটপাটের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বাইডেন। তিন আরও বলেন, এই দুর্যোগ নিয়ে অনবরত মিথ্যা তথ্য ছড়িয়ে গেছেন জনতুষ্টিবাদীরা। 
লস অ্যাঞ্জেলেসের কিছু স্থানে লুটপাটের আশঙ্কায় নৈশকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া, নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী থেকে ন্যাশনাল গার্ড, সবাইকে কাজে নামিয়েছে সরকার।

নাম উল্লেখ না করে দাবানল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, এই ভয়াবহ পরিস্থিতির ফায়দা নেওয়ার জন্য অনেক জনতুষ্টিবাদী নেতাকে আপনারা কোমর বেঁধে মাঠে নামতে দেখেছেন।

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম