নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের  

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪২

প্রথমবারের মতো নিজেদের তৈরি পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। শুক্রবার (১৭ জানুয়ারি) উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি নিক্ষেপ করা হয়। পাকিস্তান মহাকাশ সংস্থার বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা, দুর্যোগে সাড়া প্রদান, উন্নততর নগর পরিকল্পনা ও কৃষির উন্নতিতে সহায়ক হবে এই পিআরএসসি-ইও ওয়ান স্যাটেলাইট।

স্যাটেলাইটটি ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে সূর্যের আলো প্রতিফলন বা বিকিরণ শনাক্ত করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য ও ছবি সংগ্রহ করতে সক্ষম।

এদিকে, চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, একইদিনে চীনের লং-মার্চ টুডি ক্যারিয়ার রকেট আরও দুটি স্যাটেলাইট প্রেরণ করেছে। এগুলো হচ্ছে, তিয়ানলু ওয়ান এবং ব্লু কার্বন ওয়ান।

স্যাটেলাইট উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সুপারকোর নেতৃত্বে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে পাকিস্তানের ক্রমবর্ধমান সক্ষমতা প্রমাণিত হলো।

বর্তমানে পাঁচশ কোটি ডলার মূল্যের পর্যবেক্ষণ স্যাটেলাইটের বাজার বাণিজ্যিক মহাকাশ শিল্পের দ্রুততম বর্ধনশীল খাতগুলোর একটি। ২০৩৩ সালের মধ্যে এটি আটশ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করেছে নোভাস্পেস।

বিশ্বের নিখুঁত পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ বেশ কয়েকটি দেশ সরকারি ও বেসরকারি অর্থায়নে স্যাটেলাইট তৈরিতে মনোযোগ বৃদ্ধি করেছে। চলতি মাসে, ভারতীয় প্রতিষ্ঠান পিক্সেল দেশটির প্রথম বেসরকারিভাবে নির্মিত স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।  

/এসকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের