বাইডেনের স্থগিতাদেশ বাতিল, ইসরায়েলকে ২০০০ পাউন্ডের বোমা পাঠাচ্ছেন ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫০

ইসরায়েলকে দুহাজার পাউন্ড ওজনের বোমা সরবরাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেনশিয়াল উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শনিবার (২৫ জানুয়ারি) এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, আমরা বোমাগুলো আজই ছেড়ে দিয়েছি। ইসরায়েল সেগুলো কিনেছে এবং অনেক দিন ধরে অপেক্ষা করছে। সেগুলো সংরক্ষিত ছিল।

গাজায় ওই বোমা ব্যবহার হলে ভয়াবহ বেসামরিক ক্ষয়ক্ষতির আশঙ্কায় সেগুলো সরবরাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বাইডেন। পুরু কংক্রিট ও ধাতব আবরণ ধ্বংস করতে সক্ষম দু হাজার পাউন্ডের এসব বোমার ব্যাপক ক্ষয়ক্ষতি করার সক্ষমতা রয়েছে।

গত বছর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর বাইডেন প্রশাসন ইসরায়েলকে কয়েক হাজার দুহাজার পাউন্ড ওজনের বোমা সরবরাহ করেছিল। তবে সর্বশেষ চালানটি স্থগিত করা হয়েছিল।

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে শনিবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইসরায়েল অনেক কিছুই অর্ডার করে তার মূল্য পরিশোধ করেছে। কিন্তু বাইডেন সেগুলো পাঠাননি। ওই পণ্যগুলোই এখন তাদের দেওয়া হচ্ছে।

ট্রাম্প ও বাইডেন উভয়ই ইসরায়েলের কড়া সমর্থক। যদিও গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কারণে সৃষ্ট মানবিক সংকট নিয়ে মানবাধিকার কর্মীদের সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে ফিলিস্তিনপন্থিরা আন্দোলন করলেও তা সফল হয়নি।

/এসকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের