সুদানের স্বাস্থ্য খাতে হামলা বন্ধের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার 

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫, ১৬:১৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:০৯

সুদানে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাকেন্দ্রের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস। উত্তর দারফুর অঞ্চলে একটি হাসপাতালে ড্রোন হামলায় ৭০ জনের বেশি নিহত এবং বহু মানুষ আহত হওয়ার পর শনিবার (২৫ জানুয়ারি) এই আহ্বান জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গেব্রিয়াসিস বলেছেন, এল ফাশের এলাকার একমাত্র কার্যক্ষম চিকিৎসাকেন্দ্র এখন সৌদি টিচিং ম্যাটেরনাল হসপিটাল। সেখানে  প্রসূতি ও স্ত্রী রোগ সেবা, সার্জারি ও শিশু রোগ বিভাগের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, সুদানে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করার দাবি জানাই।

সুদানের সেনাবাহিনী ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ২০২৩ সালের এপ্রিলে সংঘাত শুরু হয়। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, কয়েক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে ও দেশের অর্ধেক জনগোষ্ঠী চরম খাদ্য সংকটে পড়েছে।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম