মার্কিন সরকারকে অর্থ ব্যবস্থাপনায় সতর্ক হওয়ার পরামর্শ ওয়ারেন বাফেটের

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৩

মার্কিন মুদ্রা স্থিতিশীল রাখতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ারেন বাফেট। শনিবার (২২ ফেব্রুয়ারি) বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ে ইনকের বার্ষিক সভায় লেখা এক চিঠিতে এসব কথা বলেছেন এই বিনিয়োগ গুরু। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বাফেট বলেছেন, আর্থিক অব্যবস্থাপনা চলতে থাকলে কাগুজে মুদ্রার মূল্য উবে যেতে সময় লাগে না। অনেক দেশে এসব অব্যবস্থানাই যেন একরকম রীতিতে পরিণত হয়েছে। আর সাম্প্রতিক ইতিহাসে আমাদের দেশও সেই খাঁদের কিনারায় এসে পৌঁছেছে।

বিশ্বের অন্যতম প্রভাবশালী এই বিনিয়োগকারী নিজের বয়সের বিষয়ে ইঙ্গিত করে বলেছেন, তার বয়স এখন ৯৪। তিনি লাঠি ছাড়া চলতে পারেন না। তাই মে মাসে আসন্ন বার্কশায়ারের সভায় তিনি খুব বেশি প্রশ্নের উত্তর দেবেন না।

তবে তিনি সরে গেলেও শেয়ারহোল্ডারদের আশঙ্কার কোনও কারণ নেই উল্লেখ করে বাফেট বলেছেন, তার উত্তরসূরি হিসেবে নিজের যোগ্যতা পুরোপুরি প্রমাণ করেছেন ভাইস চেয়ারম্যান গ্রেগ অ্যাবেল। 
ওই চিঠির সঙ্গে বার্কশায়ারের বার্ষিক প্রতিবেদনও সংযুক্ত ছিল। এতে দেখা যায়, টানা তিনবারের মতো বার্ষিক লভ্যাংশ ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭ দশমিক ৪৪ বিলিয়ন ডলারের পৌঁছেছে। এছাড়া, তাদের হাতে রেকর্ড পরিমাণ ৩৩৪ দশমিক ২ বিলিয়ন ডলার নগদ ও সমমানের সম্পদ রয়েছে, যা অ্যাপলের মতো কোম্পানির শেয়ার বিক্রির কারণে বৃদ্ধি পেয়েছে।

অবশ্য মার্কিন অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একই চিঠিতে বাফেট বলেছেন, তাদের প্রতিষ্ঠান এখনও তরল অর্থের পরিবর্তে শেয়ার, প্রধানত ইউএস স্টক, ক্রয়েই মনোযোগ ধরে রাখবে। তিনি বলেছেন, বার্কশায়ারের সময় এখনও শেষ হয়ে যায়নি।

/এসকে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের