পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন মধ্যস্থতার কথা অস্বীকার করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৫, ১২:৪৯আপডেট : ১৮ জুন ২০২৫, ২২:০৭

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়, বরং নিজ নিজ সেনাবাহিনীর আলোচনার কারণেই ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৭ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ওই সময় ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বা ভারত-পাকিস্তান ইস্যুতে মার্কিন মধ্যস্থতা নিয়ে কোনও আলোচনাই হয়নি। যুদ্ধবিরতির আলোচনা সম্পূর্ণভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রচলিত সামরিক চ্যানেলের মাধ্যমে হয়েছিল, তাও পাকিস্তানের অনুরোধে। প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন, ভারত অতীতেও কোনো মধ্যস্থতা গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে মে মাসে সংঘাতে জড়িয়ে পড়ে দিল্লি ও ইসলামাবাদ। চারদিনের ওই সংঘাতের পরিণতি নিয়ে গত মাসে ট্রাম্প বলেন, মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনায় বসতে রাজি হয়েছিল ভারত ও পাকিস্তান। সংঘাত নিরসনের পর তিনি পারমাণবিক শক্তিধর প্রতিবেশিদ্বয়ের প্রতি আহ্বান করেন, তারা যেন যুদ্ধের বদলে বাণিজ্যে মনোযোগ দেয়।

অন্যদিকে, যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তান দাবি করেছিল, আলোচনার জন্য ভারত সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথম ফোন করা হয়। ইসলামাবাদ ওই ফোনকলের জবাব দিলেই কেবল যুদ্ধবিরতি কার্যকরের পথ সুগম হয়।

শিল্পোন্নত দেশের সংগঠন জি সেভেনের সম্মেলনে যোগ দিতে কানাডা গেছেন মোদি। সেখানে অবস্থানকালে ট্রাম্পের অনুরোধেই মোদির সঙ্গে এই আলাপ হয়েছেন বলে দাবি করেন মিশ্রি। ফোনকলটি প্রায় ৩৫ মিনিটব্যাপী স্থায়ী হয়।

মোদি-ট্রাম্প কথোপকথনের  বিষয়ে হোয়াইট হাইজের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

/এসকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী