ইন্দোনেশিয়ায় মানসিক রোগীদের বিপন্নতা

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১৬:১১আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৬:১৪

ইন্দোনেশিয়ায় প্রায় ৪০ বছর আগেই মানসিক রোগীদের শেকল দিয়ে বেঁধে রাখা  নিষিদ্ধ করা হলেও হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হচ্ছে, এখনও প্রায় ১৯ হাজার মানসিক রোগীকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। এ ছাড়াও মানসিক রোগীরা প্রতিনিয়ত শিকার হচ্ছেন শারিরীক লাঞ্ছনা ও যৌন নিপীড়নের।

ওই প্রতিবেদনে বলা হয় ১৯৭৭ সালে মানসিক রোগীদের শেকল দিয়ে বেঁধে রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু গবেষকদের দাবি, এখনও ইন্দোনেশিয়ায় মানসিকভাবে অসুস্থ রোগীদের অত্যন্ত অমানবিকভাবে শেকল দিয়ে বেঁধে নগ্ন করে ফেলে রাখা হয়।   

ইন্দোনেশিয়ার মানসিক রোগের চিকিৎসাকেন্দ্র

সরকারি হিসেব মতে, ইন্দোনেশিয়ায় ৫৭ হাজারেরও বেশি মানুষ মানসিক অসুস্থতার শিকার হয়ে চিকিৎসাকেন্দ্রে গিয়েছে। সাম্প্রতিক এই গবেষণা বলছে, এদের মধ্যে অন্তত ১৮ হাজার ৮০০ রোগীকেই শেকলে বেঁধে রাখা হয়।

এ ছাড়াও নারী মানসিক রোগীরা প্রতিনিয়ত শারিরীক লাঞ্ছনা ও যৌন অপরাধের শিকার হচ্ছেন। তাদের জোরপূর্বক জন্মনিয়ন্ত্রণ ও বন্ধ্যাকরণ ঘটছে হরহামেশাই।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৫০ মিলিয়ন মানুষের এই দেশে রয়েছে ৩৪টি প্রদেশ। এখানে মানসিক হাসপাতালের সংখ্যা ৪৮টি এবং মনরোগ চিকিৎসকের সংখ্যা ৮০০। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয়ের বাজেটের মাত্র ১ দশমিক ৫ শতাংশ ব্যয় হয় মানসিক রোগের চিকিৎসা খাতে যা অত্যন্ত নগণ্য।

গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ ইন্দনেশিয়া সরকারের প্রতি মানসিকভাবে অসুস্থ নাগরিকদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার আহ্বান জানান। সূত্রঃ গার্ডিয়ান

/ইউআর/বিএ/     

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম