ইউক্রেনকে সমর্থন ও প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত ইউরোপের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ১২:২০আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১২:২০

ইউক্রেনের সমর্থনের সামরিক সহায়তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভের জন্য সামরিক সহায়তা স্থগিতের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৬ মার্চ) এক সম্মেলনে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের নেতারা ব্রাসেলসে এক সম্মেলনে যোগ দেবেন। এখানে অংশগ্রহণ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেনের প্রতি সমর্থন জানানো সম্পর্কিত বিবৃতিতে হাঙ্গেরি সায় না দেওয়ায় ঐক্য প্রদর্শনের প্রচেষ্টা কিছুটা ক্ষুণ্ন হতে পারে।

ইউরোপের প্রতিরক্ষা নীতিতে নাটকীয় পরিবর্তনের মধ্যেই এই সম্মেলন আয়োজিত হচ্ছে। ইউক্রেনে রুশ আগ্রাসন ইউরোপকে উদ্বিগ্ন করে তুলেছে। তাদের আশঙ্কা, এই যুদ্ধে রাশিয়া দায়মুক্তি পেলে ভবিষ্যতে ইইউভুক্ত দেশ তাদের হামলার শিকার হতে পারে। পাশাপাশি, তারা মার্কিন নিরাপত্তা সহায়তার ওপর আর পুরোপুরি নির্ভর করতে পারছেন না।

ট্রাম্প দাবি করেছেন, তিনি উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি ইউরোপকে নিজস্ব নিরাপত্তার দায়িত্ব আরও বেশি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এর আগেও বলেছিলেন, যে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যয় করছে না, তাদের সুরক্ষা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়।

কিয়েভের দিক থেকে মার্কিন সমর্থন সরে গিয়ে মস্কোর প্রতি আরও নমনীয় অবস্থান দেখা দেওয়ায় গভীর উদ্বেগে পড়েছেন ইউরোপীয় নেতারা। তাদের দৃষ্টিতে, রাশিয়া ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেছেন, আমি বিশ্বাস করতে চাই, যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে। তবে সেটা যদি না হয়, আমাদের সেভাবে প্রস্তুত থাকতে হবে।

পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তিনি আরও বলেন, ইউরোপীয় অংশীদারদের সুরক্ষার জন্য ফ্রান্স তার পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থা কাজে লাগানোর বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।

এদিকে, জার্মানির সম্ভাব্য নতুন সরকার প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য ঋণ গ্রহণের সীমা শিথিল করতে সম্মত হয়েছে। ফলে দেশটি সামরিক খাতে অতিরিক্ত কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে পারবে।

এদিকে, ইউরোপীয় কমিশন প্রতিরক্ষা খাতে ৮৬২ দশমিক ৯ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের একটি পরিকল্পনা প্রকাশ করেছে। এর মধ্যে ইইউ সরকারগুলোকে ঋণ দেওয়ার জন্য ১৬১ দশমিক ৮ বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ নেওয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান