ইরানের বিদ্যুৎ ক্রয়ে ইরাকের জন্য ভর্তুকি সুবিধা বাতিল করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৫, ১২:০৩আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১২:০৩

ইরানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির আওতায় একটি বিশেষ ছাড় বাতিল করেছে তার প্রশাসন। এই সুবিধার ফলে ইরানকে বিদ্যুতের বিনিময়ে অর্থ পরিশোধে ছাড় পেতো ইরাক। শনিবার (৮ মার্চ)মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই মুখপাত্র বলেছেন, ইরানকে অর্থনৈতিকভাবে কোনও স্বস্তি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতেই ইরাকের জন্য সুবিধার নবায়ন করা হয়নি।

তিনি আরও জানান, তেহরানের পারমাণবিক হুমকি প্রতিহত করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করা ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের প্রধান উদ্দেশ্য।

জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর ট্রাম্প পুনরায় ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি চালু করেন। প্রথম মেয়াদে তিনি ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন।

মার্কিন প্রশাসন বলছে, তারা ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করে তাদের তেল রফতানি আয় শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায়। ফলে ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের গতি হ্রাস পাবে বলে তাদের বিশ্বাস। তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

পারমাণবিক কর্মসূচি ও সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন প্রদানের জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার ফলে তেহরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর জন্য ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা কঠিন হয়ে পড়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জেমস হিউইট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট বলেছেন যে, ইরান সরকারকে হয় পারমাণবিক অস্ত্র অর্জনের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে নতুবা ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ সামলাতে হবে। নিজেদের সংকীর্ণ স্বার্থের বদলে দেশের জনগণ ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে ইরান সরকার সিদ্ধান্ত নেবে বলে আমরা আশাবাদী।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম