ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মার্কিন বিচার বিভাগের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৫, ১০:০২আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০:০২

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি আন্দোলনে সন্ত্রাসবাদ আইন লঙ্ঘনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন বিচার বিভাগ শুক্রবার (১৪ মার্চ) এ কথা বলেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বছর দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া আন্দোলনের ওপর নতুনভাবে চাপ প্রয়োগ করছে মার্কিন কর্তৃপক্ষ। তবে এই প্রতিক্রিয়ার অনেক দিন ধরেই দেখানো প্রয়োজন ছিল দাবি করেছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে ইহুদি বিদ্বেষ নিশ্চিহ্ন করতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্তের সমালোচনা করে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, আন্দোলনকারীরা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত। এই সংশোধনীর আওতায় বাকস্বাধীনতা অন্তর্ভুক্ত।

এই সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেল যে, ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর কঠোর অবস্থানে সামান্য নড়চড়েও আগ্রহী নয় ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার এক চিঠিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তদন্তের নির্দেশ দেয় বিচার বিভাগ। পরদিন নিউ ইয়র্ক ক্যাম্পাসে দুটি ছাত্রাবাসে ফেডারেল এজেন্টরা তল্লাশি চালায়।

এর আগে গত সপ্তাহে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের প্রধান নেতা মাহমুদ খলিলকে আটক করে অভিবাসন কর্মীরা দেশে ফেরত পাঠানোর চেষ্টা করেছে, যা আদালতের আদেশে স্থগিত রয়েছে।

চলতি সপ্তাহে মার্কিন শিক্ষা বিভাগ সতর্ক করে বলেছে, ইহুদীদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ পৃষ্ঠপোষকতার অভিযোগে ৬০টি স্কুলের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হচ্ছে। এরপর শুক্রবার তারা জানিয়েছে, ৪৫টি বিশ্ববিদ্যালয়ে বর্ণের ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এটি ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইনের লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি