ইয়েমেনে অব্যাহত মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১৪:০৪আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৪:০৪

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সোমবার (১৬ মার্চ) সর্বশেষ মার্কিন বিমান হামলার পর নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৩ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানিয়েছেন, এখন পর্যন্ত দুই নারী ও পাঁচ শিশুসহ মোট ৫৩ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৯৮ জন।

বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, সোমবার আল জাওফ ও হুদায়দাহ এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়।

শনিবার হুথিদের উদ্দেশ্য করে দফায় দফায় বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে হুথিদের 'দৌরাত্ম্য' থামাতে 'সুনির্দিষ্ট ও শক্তিশালী' এই হামলা শুরু করা হয় বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ না হলে হুথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ফরাসি বার্তাসংস্থা এএফপিকে আহমেদ নামের স্থানীয় এক ব্যক্তি বলেছেন, রাজধানী সানাতে দশ বছর ধরে আমি বসবাস করছি। যুদ্ধের পুরো সময় জুড়ে বোমা ফাটার ভয়াবহ শব্দে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ঈশ্বর সাক্ষী, এমন কিছু (বিমান হামলার ব্যাপকতা ও ভয়াবহতা) আমি কোনও দিন দেখিনি।

বিমান হামলায় হুথিদের নেতৃস্থানীয় কয়েকজন নিহত হয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। তবে, বিদ্রোহীদের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি।

এদিকে, মার্কিন হুমকিকে চ্যালেঞ্জ করে হুথি নেতা আবদুল মালিক আল-হুথি বলেছেন, ইয়েমেনে যতদিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, ততদিন লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজেও তারা হানা দেবে।

তবে হুথিদের সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সহায়তায় হুথিরা মার্কিন বিমানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে।  তাদের দস্যুতা, নৃশংসতা ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে মার্কিন সেনা ও মিত্রদের প্রাণনাশের হুমকি দেখা দিয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার অপচয় হয়েছে।

হুথিদের সরাসরি উদ্দেশ্য করে ট্রাম্প লিখেছেন, তাদেরকে অবিলম্বে পিছু হটতে হবে। নইলে হুথিদের ওপর এমন নরক ভেঙে পড়বে, যা তারা কল্পনাও করতে পারেনি। 

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের