ব্রিটেনে প্রথমবারের মতো ভেড়ার দেহে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ১৫:৫২আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৫:৫২

ইংল্যান্ডে প্রথমবারের মতো ভেড়ার দেহে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২৪ মার্চ) দেশটির সরকার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে সরকার জানিয়েছে, ইয়র্কশায়ারের একটি খামারে কিছুদিন আগে একাধিক পাখির দেহে উচ্চ সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (এইচ৫এন১) সন্ধান পাওয়া যায়। এজন্য খামারে নিয়মিত যাচাইয়ের জন্য গিয়েছিলেন স্বাস্থ্য কর্মকর্তারা। এরকম এক রুটিন চেক আপের সময় ভেড়ার দেহে বার্ড ফ্লুর জীবাণু খুঁজে পাওয়া যায়।

ব্রিটেনে এই প্রথম ভেড়ার দেহে এইচ৫এন১ ভাইরাস খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে গবাদি পশুর দেহে এই জীবাণু শনাক্তের বিশ্বে এটি প্রথম ঘটনা নয়।

ভেড়ার দেহে বার্ড ফ্লু ভাইরাস পাওয়া গেলেও ব্রিটেনের প্রাণিসম্পদ নিয়ে কোনও বাড়তি ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে ব্রিটিশ সরকার। 

/এসকে/
সম্পর্কিত
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
সর্বশেষ খবর
ঢাকা ও চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা সংকেত জারি 
ঢাকা ও চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা সংকেত জারি 
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
যখন হিমালয় কাঁদে, ভাটির বদ্বীপের বুকে বাজে আশঙ্কার ঘণ্টা 
যখন হিমালয় কাঁদে, ভাটির বদ্বীপের বুকে বাজে আশঙ্কার ঘণ্টা 
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী