ভারতে অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেফতার

রক্তিম দাশ,কলকাতা
০৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৭

ভারতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দেশটির সরকার। তারই ধারাবাহিকতায়, দিল্লির উত্তরপশ্চিম জেলার একটি এলাকা থেকে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক।

এর আগে, মার্চে দিল্লির দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকা থেকে ১২ জনকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের দাবি, আটককৃতরা সকলেই বাংলাদেশি এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

আটক ব্যক্তিদের কাছে অনেক ধরনের নথিও পাওয়া গেছে। সেগুলো তৈরি করা চক্রকে খুঁজে বের করতেই তদন্ত করছে কর্তৃপক্ষ।

একই দিন দিল্লির সদর বাজারেও তল্লাশি অভিযান চালায় পুলিশ। সদর বাজার থেকে দুই অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের নাম বিলাল ও ফারুক। পুলিশ জানিয়েছে, আটককৃতরা বাংলাদেশের নাগরিক এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

উত্তর দিল্লির পুলিশ কমিশনার রাজা ভাটি জানিয়েছেন,আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করা হবে।

গ্রেফতার বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

/এসকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের