১৫৫ জন চীনা নাগরিক রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ১২:১০আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১২:১০

চীনের অন্তত ১৫৫ জন নাগরিক রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন বলে অভিযোগ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কাছে ১৫৫ জন চীনা নাগরিকের বিষয়ে তথ্য রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে চীনা নাগরিকদের নিয়োগ দিচ্ছে ক্রেমলিন। আর বেইজিং এ বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছে।

জেলেনস্কি আরও বলেছেন, চীনা যোদ্ধাদের নাম পরিচয়ের তালিকা করছে গোয়েন্দা সংস্থা। এখন তারা যাচাই করে দেখছে, নিয়োগপ্রাপ্তরা সরাসরি চীনের আদেশে কাজ করতেন কিনা।

চীনে আটক ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে চীনা যোদ্ধাদের বিনিময়ের বিষয়ে কিয়েভ প্রস্তুত আছে বলে জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি স্বাধীনভাবে যাচাই করতে রয়টার্স সমর্থ হয়নি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাপ্তি ঘটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহী বেইজিং। অবশ্য চীনের বিষয়ে দুটো বিষয় মনে রাখতে হবে, রাশিয়ার সঙ্গে তারা সীমাহীন অংশীদারত্ব ঘোষণা করেছে এবং ২০২২ সালে ইউক্রেনে পূর্ণ রুশ আগ্রাসন শুরুর পর থেকে তারা একবারের জন্যও মস্কোর সমালোচনা করেনি।

এদিকে, জেলেনস্কির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, চলমান সংকট থেকে উত্তরণে রাজনৈতিক সমাধানের পথ খুঁজছে চীন। আমাদের প্রচেষ্টা ও গঠনমূলক অবদান যথাযথভাবে মূল্যায়ন করা উচিত।

পরিস্থিতি যাচাই করার জন্য কিয়েভের সঙ্গে বেইজিং যোগাযোগ করছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকা এড়াতে এবং যেকোনও পক্ষের সামরিক অভিযানে অংশ না নেওয়ার বিশেষভাবে নির্দেশনা দিয়ে থাকে চীন সরকার।

/এসকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম