কলম্বিয়ায় পীতজ্বরের প্রাদুর্ভাব, জরুরি স্বাস্থ্য অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১৩:০৫আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৩:০৫

কলম্বিয়ায় পীতজ্বর সংক্রমণের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার (১৬ এপ্রিল) দেশজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুয়ের্মো হারামিল্লো জানিয়েছেন, গত বছর থেকে পীতজ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। তখন থেকে অন্তত ৭৪ জন মানুষ আক্রান্ত এবং ৩৪ জনের মৃত্যুর নিশ্চিত খবর রয়েছে সরকারের কাছে।

পীতজ্বর একটি ভাইরাসজনিত রোগ। এডিস এবং হেমাগোগাস মশার কামড়ে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে।

কোনও অঞ্চলে অসুখটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যেমন থাকে তেমনি পীতজ্বর ক্ষেত্রবিশেষে প্রাণঘাতিও হতে পারে। অতীতে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এর প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছিল।

কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত দেশের মধ্য-পশ্চিমাঞ্চলীয় তোলিমা এলাকায় পীজজ্বর সংক্রমণের পরিস্থিতি বেশি আশঙ্কাজনক। সেখানে এখন পর্যন্ত ২২টি কেইস শনাক্ত হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম