খনিজসম্পদ নিয়ে সই হলো কিয়েভ-ওয়াশিংটন সমঝোতা স্মারক

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৩আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৭:১৬

ইউক্রেনের খনিজসম্পদ নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতের প্রথম ধাপ হতে যাচ্ছে এটি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সমঝোতা স্বাক্ষরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং ইউক্রেনের পুনর্গঠনের জন্য বিনিয়োগ তহবিলের পথ প্রশস্ত হবে বলে আমরা আশাবাদী।

চূড়ান্ত চুক্তি আগামী সপ্তাহের সই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

হোয়াইট হাউজে ফেরার পর থেকে ইউক্রেন ইস্যুতে প্রায় নজিরবিহীন কিছু ঘটনার অবতারণা করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে ডেকে নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তুলোধুনো করা, প্রায় তিন বছর সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিদান হিসেবে ইউক্রেনের খনিজ ভাণ্ডারের অর্ধেক ভাগ চাওয়া এবং সবাইকে পাশ কাটিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া ইত্যাদি ছিল সবচেয়ে আলোচিত ঘটনা।

খনিজ সম্পদ চুক্তি নিয়ে গত কয়েকসপ্তাহ ধরেই অনেক জল্পনা কল্পনা চলেছে। এই বিষয়ে কিছুদিন আগে ওয়াশিংটন থেকে একটি নতুন এবং বিস্তারিত চুক্তির প্রস্তাব দেওয়া হয়। তারপরই আলোচনার উদ্দেশে গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র সফর করেন ইউক্রেনীয় একটি প্রতিনিধিদল।

উল্লেখ্য, প্রাথমিক চুক্তির কাঠামো অনুযায়ী কোনও আলোচনা আর অগ্রসর হয়নি।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, আগামী শুক্রবার নাগাদ চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তারা আপাতত সব খুঁটিনাটি পর্যালোচনা করছেন।

খনিজ সম্পদ চুক্তির বিষয়বস্তু এবং সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে আর কিছু জানানো হয়নি।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম