পরলোকে পাড়ি জমালেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ১৪:৪৫আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৪:৪৫

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ভ্যাটিকানের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় কার্ডিনাল কেভিন ফ্যারেল বলেছেন, সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে মারা গেছেন পোপ ফ্রান্সিস। তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে নিযুক্ত প্রথম লাতিন আমেরিকান ব্যক্তি।

ইস্টার সানডের পরদিনই দেহত্যাগ করলেন ভ্যাটিকানের এই ধর্মীয় নেতা। গতকালই ইস্টার সানডে উপলক্ষ্যে সেইন্ট পিটার স্কয়ারে সমবেত হাজারো তীর্থযাত্রীর সামনে অল্প সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন পোপ ফ্রান্সিস।

প্রায় ১২ বছর পোপের দায়িত্ব পালন করেছেন ফ্রান্সিস। দীর্ঘ এক যুগের অনেকটা সময়ই বিভিন্ন অসুখ বিসুখে ভুগেছেন তিনি। তবে সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি গুরুতর অসুস্থ হয়ে পড়ে সদ্য প্রয়াত পোপ। হাসপাতালে প্রায় পাঁচ সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চার্চে ফিরে এসেছিলেন তিনি।

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম