ফিলিপাইনের বিমানবন্দরে গাড়িচাপায় শিশুসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৫, ১৫:৫৫আপডেট : ০৪ মে ২০২৫, ১৫:৫৫

ফিলিপাইনে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশদ্বারে গাড়িচাপায় এক শিশুসহ দুজন প্রাণ হারিয়েছেন। রবিবারের (৪ মে) এই ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির পরিবহন অধিদফতর জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে পাঁচ বছরের এক শিশু এবং ২৯ বছর বয়সী এক পুরুষ। গাড়ির চালক জীবিত আছেন। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আহতের সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। পরিবহনমন্ত্রী ভিন্স ডিজন জানান, তিনজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার কার্যালয়ের ফেসবুক পেজে বলা হয়েছে, চারজন আহত হয়েছেন।

নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা হয়, যখন একটি কালো এসইউভি বিমানবন্দরের বাইরের রেলিং ভেঙে টার্মিনাল-১ এর প্রবেশপথে ওয়াকওয়েতে ঢুকে পড়ে।

ডিজন বলেছেন, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে কর্তৃপক্ষ। ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার আগে এক যাত্রীকে নামিয়ে দিয়েছিলেন গাড়ির চালক। গাড়ি থেকে মালামাল নামাতে যাত্রীকে সাহায্য করছিলেন তিনি। মাল নামানো শেষ হলে ওই যাত্রী টার্মিনালের দিকে হাঁটা শুরু করার কিছুক্ষণ পরেই গাড়িটি আচমকা গতি বাড়িয়ে সামনে এগিয়ে যায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজন বলেছেন, ফুটেজ দেখে ঘটনাটিকে ইচ্ছাকৃত মনে হয়নি। তারপরও চালককে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া, তার ড্রাগ টেস্ট করানো হবে।

ঘটনার সত্যতা বের করতে তদন্ত চলমান আছে উল্লেখ করেছেন ডিজন। পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার আগ পর্যন্ত কোনও কিছু আগাম ধরে না নেওয়ার জন্য জনগণকে অনুরোধ করেছেন তিনি।

/এসকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ